বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদাতাদের সম্মাননা সচেতনতামূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

\r\n\r\n

শনিবার (২১ জুন) দিবসটি\r\nপালন করে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন।\r\nরক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ\r\nএবং সমাজে রক্তদানের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই\r\nছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

\r\n\r\n

অনুষ্ঠানে প্রধান\r\nঅতিথি হিসেবে\r\nউপস্থিত ছিলেন,\r\nঅধ্যাপক ডা. মোঃ আসাদুল\r\nইসলাম, বিভাগীয়\r\nপ্রধান, ব্লাড ট্রান্সফিউশন, বাংলাদেশ\r\nমেডিকেল ইউনিভার্সিটি। তাঁর বক্তব্যে তিনি বলেনবর্তমানে রক্তের\r\nসংকট একটি জাতীয় চ্যালেঞ্জে\r\nপরিণত হয়েছে।\r\nবিশেষ করে থ্যালাসিমিয়ার মতো রোগে আক্রান্ত\r\nশিশুদের জীবন বাঁচাতে প্রয়োজন\r\nহয় নিয়মিত\r\n নিরাপদ\r\nরক্ত। এই সংকট উত্তরণে\r\nস্বেচ্ছাসেবী সংগঠন, মেডিকেল শিক্ষার্থী\r\n তরুণদের\r\nআরও এগিয়ে আসতে হবে।

\r\n\r\n

ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক\r\nডা: সৈয়দা মাসুমা রহমান,সভাপতি হিসেবে\r\nঅনুষ্ঠানটি পরিচালনা\r\nকরেন এবং উনার বক্তব্যে\r\nবলেন, আমাদের\r\nহাসপাতালে প্রতিদিন\r\nগড়ে ১০০ থেকে ১২০ ব্যাগ রক্তের\r\nপ্রয়োজন হয়। অথচ ২০২৫ সালের জানুয়ারি\r\nথেকে জুন পর্যন্ত আমাদের\r\nপ্রয়োজনীয়তা ছিল ১৮ হাজার ব্যাগ, যার বিপরীতে সংগৃহীত\r\nহয়েছে মাত্র হাজার ব্যাগ রক্ত। এটা একটি বিপজ্জনক সংকেত।\r\nএখন সময়, বিশ্ববিদ্যালয়, কর্পোরেট\r\nপ্রতিষ্ঠান, এবং সামাজিক সংগঠনগুলোকে স্বেচ্ছায়\r\nরক্তদানে দায়িত্বশীল\r\nভূমিকা নেওয়ার।

\r\n\r\n

অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন রক্তদাতা সংগঠন- সন্ধানী, মেডিসিন\r\nক্লাব, এবং বেসরকারি প্রতিষ্ঠান\r\nথেকে  ব্লাড ব্যাগ, ইনোসিস সল্যুশন,\r\nআইএফআইসি ব্যাংক\r\nলিমিটেড এর প্রতিনিধিরা।

\r\n\r\n

রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক\r\nতুলে দেন অতিথিবৃন্দ। দিনব্যাপী\r\nএই আয়োজনে\r\nছিল আলোচনা\r\nসভা, অভিজ্ঞতা\r\nবিনিময় রক্তদাতাদের জন্য বিশেষ শুভেচ্ছা\r\nঅনুষ্ঠান এবং সারাদিনব্যাপি রক্তদান\r\nকর্মসুচি।  

\r\n\r\n

বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন\r\nআশাবাদী, এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে\r\nউৎসাহিত করবে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে।\r\nরক্তদান শুধুমাত্র\r\nএকটি সামাজিক\r\nদায়িত্ব নয়, এটি একটি মানবিক কর্মওযার মাধ্যমে\r\nএকজন মানুষের\r\nজীবন বাঁচানো\r\nসম্ভব।