বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট ব্যক্তির হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৫০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননাপত্র, সম্মাননা স্মারক এবং তিন লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
এবার কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী, কবিতায় মোহন রায়হান এবং মুক্তিযুদ্ধ বিষয়ে অবদানের জন্য মঈদুল হাসান পুরস্কার পেয়েছেন।
বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়।





