দক্ষিণ বাগদাদের জুরফ আল-সাখার এলাকায় বিমান হামলায় অন্তত দুইজন ইরাকি হাশিদ আল-শাবি যোদ্ধা নিহত।
এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর এক মুখপাত্র রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন।
পিএমএফ, যা আরবি ভাষায় হাশদ আল-শাবি নামেও পরিচিত, মূলত শিয়া আধাসামরিক বিভিন্ন গোষ্ঠীর একটি জোট, যার মধ্যে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি গ্রুপও রয়েছে।
সুত্র: আল- জাজিরা





