২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার (২ জুন) বিকেল ৩টা থেকে বাংলাদেশ টেলিভিশনে তাঁর বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
\r\nবক্তৃতার শুরুতেই উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের শহিদ এবং সম্ভ্রমহারা মা-বোনদের স্মরণ করে বলেন, “তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ।” একইসঙ্গে তিনি স্মরণ করেন গত বছরের জুলাই-আগস্টের গণবিপ্লবের শহিদদের, যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
\r\nঅর্থ উপদেষ্টা বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর এক কঠিন সময়ের মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। আমাদের মূল চ্যালেঞ্জ ছিল ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার করা এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা। মাত্র ১০ মাসেরও কম সময়ে আমরা অনেক দূর এগিয়েছি।”
\r\nতিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “জুলাই অভ্যুত্থানের পরে যে আশা ও স্বপ্ন নিয়ে আমরা পথচলা শুরু করেছিলাম, তা শিগগিরই বাস্তবায়ন হবে, ইনশাল্লাহ।” রাজস্ব বাজেটের আকার: ,৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা গত বছরের তুলনায় কম: ,৭ হাজার কোটি টাকা ,প্রথমবারের মতো বাজেটের আকার কমছে ।
\r\nচলমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায়, এই বাজেটকে বিবেচনা করা হচ্ছে একটি ‘সংকোচনমূলক’ বাজেট হিসেবে, যেখানে ব্যয় হ্রাসের মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।





