রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান (সুমন) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মহানগরীর ডাবতলা এলাকায় ঘটে। হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হন এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবার নিয়ে ডাবতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত ছেলে নবম শ্রেণিতে পড়ত।
হাসপাতালের মুখপাত্র জানান, তাসমিন নাহারের শরীরে অস্ত্রোপচার চলছে। ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকে আটক করা হয়েছে, তাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।





