দলীয় নীতি ও শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব স্তরের পদ থেকে সরানো হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঞ্জুরুল মুন্সী দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে সম্প্রতি ঋণখেলাপির কারণে তার প্রার্থিতা বাতিল হয়। সেই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত ভিডিও ভাইরাল হয়, যেখানে মঞ্জুরুল মুন্সী ভোটারদের উদ্দেশ্যে হুমকি দিচ্ছেন। ভিডিওতে তিনি বলেন, “ক্ষমতার যদি বিএনপি থাকে, আর আপনি অন্য কাউকে ভোট দেন, আমি আপনাদের ছাড়ব না। ঘর-বাড়ি সব পোড়াইয়া ছারখার করে দিব।”
মঞ্জুরুল মুন্সী কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন। তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমানে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন।





