গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী রিয়াজুল হান্নানের নির্বাচনী সভায় এক নারী খালেদা জিয়াকে ‘জননেত্রী শেখ হাসিনা’ বলে সম্বোধন করেছেন। এই ঘটনা ঘটে ২১ নভেম্বর উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী আলোচনায়।
সভায় উপস্থিতদের কাপাসিয়া নিয়ে প্রশ্ন করতে বলা হয়। ওই সময় এক নারী মাইক্রোফোন ধরে খালেদা জিয়াকে ‘আমাদের জননেত্রী শেখ হাসিনা’ বলে উল্লেখ করেন।
পরবর্তীতে তার থেকে মাইক্রোফোনটি নেওয়া হয়। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত হাস্যরসের কেন্দ্রবিন্দু হয়ে যায়।





