যশোর প্রতিনিধি: যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। সকাল ৯টায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য্য দিয়ে দিবসের সূচনা হয়। বিজয়ের এক বছর পূর্ণ হলেও শহীদ এবং যোদ্ধাদের যে লক্ষ্য ছিলো তা বাস্তবায়ন হয়নি বলে অভিমত শহীদ পরিবারের সদস্য ও আহতদের। তবে এ লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।
২০২৪ সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত ছাত্র জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। বাংলা ছাত্র জনতার এই অভ্যুত্থান দেশের মানুষের জন্য নিয়ে এসেছে মুক্তির বার্তা দিয়েছে স্বাধীনতার পূর্ণ স্বাদ। যাদের আত্মত্যাগে এ বিজয় এসেছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপনে আজ যশোরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে চুলায় গণঅভ্যুত্থান দিবস।
আজ সকাল ৯টায় যশোর শহরের বকুলতলা মোড়ে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য্য দিয়ে দিবসের সূচনা হয়। এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিএনপি সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর বের হয় বর্ণাঢ্য র্্যালি।
র্্যালি শেষে শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের সম্মেলনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে বিজয়ের এক বছর পূর্ণ হলেও শহীদ এবং জুলাই যোদ্ধাদের যে লক্ষ্য ছিলো তা বাস্তবায়ন হয়নি বলে অভিমত শহীদ পরিবারের সদস্য ও আহতদের। তারা শহীদদের রক্তের সাথে বেঈমানি না করার আহবান জানান। একই সাথে জুলাই আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসাসহ পুনর্বাসনের দাবী জানান।
এদিকে জুলাই যোদ্ধাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।
এদিকে দিবসটি উপলক্ষে বিএনপি ও জামায়াত ইসলামীর উদ্যোগে পৃথক বিজয় র্্যালি বের করা হয়।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরে পৃথক বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। আজ বেলা সাড়ে ১২ টার দিকে শহরে জিরো পয়েন্ট মোড়ে জামায়াতে ইসলামী ও টাউন হল ময়দানে বিএনপি সমাবেশ করে।






