ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার মুহূর্তে তার ঠিক পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি ঘটনার প্রত্যক্ষ বিবরণ দিয়েছেন।
\r\nশুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় জুমার নামাজ শেষে হাইকোর্টের দিকে যাওয়ার সময় হাদির ওপর গুলি চালানো হয়।
\r\nরাফি বলেন, “জুমার নামাজ পড়ে আমরা রিকশায় হাইকোর্টের দিকে আসছিলাম। বিজয়নগর আসতেই একটি মোটরসাইকেলে দুইজন এসে হাদি ভাইকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। আমি ভাইয়ের পেছনের রিকশায় ছিলাম।”
\r\nঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বেলা ২টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে।





