মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের উদ্যোগে আগ্রাসন বিরোধী যাত্রা অনুষ্ঠিত হয়েছে। যাত্রাটি রাজশাহী মহানগর কার্যালয় থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট হয়ে বাটার মোড় প্রদক্ষিণ করে পুনরায় মহানগর কার্যালয়ে এসে শেষ হয়।

কর্মসূচি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মোঃ মোবাশ্বের আলী, সদস্য সচিব মোঃ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক উদয়, জাতীয় নাগরিক পার্টি রাজশাহী জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, জেলা সদস্য মজিবর রহমান, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস এবং জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে আব্দুল বাসির আল হাদী।

বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অন্য রাষ্ট্রের আগ্রাসন ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তারা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সকল নাগরিককে সচেতন ও সংগঠিত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।