পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপ ২০২৬ জয়ের পর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার পরিকল্পনা করছেন। রোনালদো জানিয়েছেন, এই সিদ্ধান্ত নিতে তাকে অনুপ্রাণিত করেছেন তাদের সন্তানরা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “একদিন সন্তানরা সরাসরি জিজ্ঞেস করল—‘বাবা, তুমি কবে মা’কে আংটি দেবে?’ সেই প্রশ্ন আমার হৃদয় স্পর্শ করল।”

২০২৫ সালের আগস্টে জর্জিনা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে তার হাতে ৩৫ ক্যারেটের হীরার আংটি দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, পরের জীবনেও।”

রোনালদোর পরিকল্পনা অনুযায়ী, তাদের বিয়ে হবে বিশ্বকাপের সঙ্গে প্রতীকীভাবে যুক্ত। অর্থাৎ বিশ্বকাপ শেষে, ট্রফি হাতে নিয়ে তিনি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করবেন।

এই আয়োজন রোনালদোর দুই দশকের ফুটবল ক্যারিয়ারের এক রোমাঞ্চকর সমাপ্তি হিসেবে চিহ্নিত হবে—একদিকে মাঠে সম্ভাব্য শেষ বিশ্বকাপের লড়াই, অন্যদিকে ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ নতুন সূচনা