বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বর্তমান সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী তিনি মেয়াদ পূর্ণ করেই দায়িত্ব পালন করবেন।

\r\n

বুধবার (২৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে ফারুক আহমেদ বলেন, “আমি দায়িত্বে আছি এবং নিয়ম অনুযায়ী নির্বাচন পর্যন্ত থাকবো।”

\r\n

এর আগে একই দিন রাতে যমুনা টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদকে আর পদে দেখতে চায় না। তার পরিবর্তে বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

\r\n

তবে গঠনতন্ত্র অনুযায়ী, বুলবুলের বিসিবির কাউন্সিলর হওয়ার যোগ্যতা নিয়ে জটিলতা রয়েছে। বিসিবির সভাপতির পদে সরকারি হস্তক্ষেপের ফলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-এর গাইডলাইন ভঙ্গের আশঙ্কাও তৈরি হতে পারে।

\r\n

২০২৩ সালের ২১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হয়ে সভাপতি নির্বাচিত হন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। বর্তমান মেয়াদ অনুযায়ী পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত এই পদে থাকার কথা রয়েছে তার।