জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান আজ (১৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসছেন। ঢাকার অদূরে একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
গত কয়েক বছর ধরেই শোবিজ পাড়ায় রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও তারা বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়েছেন। এবার সেই প্রেমের গল্প পূর্ণতা পাচ্ছে। দুজনের পারিবারিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের প্রস্তুতি বেশ গোপনীয়তার মধ্যে সম্পন্ন হয়েছে এবং শেষ এক সপ্তাহ ধরে পরিকল্পনা চলে আসছে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি থাকবে।
রাফসান সাবাব তার সাবলীল উপস্থাপনা ও স্বাভাবিক বাচনভঙ্গির কারণে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। অন্যদিকে, জেফার রহমান দেশের সংগীতাঙ্গনে তার স্বতন্ত্র গায়কী ও স্টাইলের জন্য পরিচিত। ভক্তরা এই নতুন যাত্রাকে ইতিবাচকভাবে দেখছেন।





