জাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকের সকল প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

এতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের আজকের সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম, বিভাগীয় সভা, ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।