বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সমাবর্তন কমিটির এক সভার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করে।


\r\n

সমাবর্তন রেজিস্ট্রেশনের তারিখ পরিবর্তন, রেজিস্ট্রেশন ফি হ্রাসসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উত্থাপিত বিভিন্ন দাবিদাওয়ার প্রেক্ষাপটে এবং আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


\r\n

পরবর্তীতে সুবিধাজনক সময়ে সমাবর্তনের নতুন তারিখ এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হবে।