বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর পরিসংখ্যান বিভাগের এক নারী শিক্ষার্থীর দায়ের করা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুসারে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নির্দেশে গত রবিবার (৩ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে অধ্যাপক রশীদুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, অভিযোগের যথাযথ তদন্ত ও প্রক্রিয়া সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।