মোঃ আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যের রেশন চিনি খোলা বাজারে বিক্রির কোনো বিধান না থাকলেও তা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বেচাকেনা হচ্ছে—এমন অভিযোগ উঠেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সুগার মিলস থেকে নেওয়া ভর্তুকি মূল্যের চিনি একটি চক্রের মাধ্যমে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মিলের প্রশাসন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মিল থেকে কেজিপ্রতি ১২৫ টাকা দরে মোট ৪৪ মেট্রিক টন চিনি বিক্রি করা হয়। এর মধ্যে—
রংপুর মেট্রোপলিটন পুলিশ নেয় ১৫ মেট্রিক টন
রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার নেয় ১১ মেট্রিক টন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নেয় ৬ মেট্রিক টন
১২ মেট্রিক টন শ্রমিক-কর্মচারীদের জন্য বরাদ্দ রাখা হয়
বাকি অংশ সংরক্ষিত খাতে দেখানো হয়েছে
সরকার নির্ধারিত মূল্যে সদস্যদের জন্য বরাদ্দকৃত এই চিনি খোলা বাজারে বিক্রির কোনো নিয়ম না থাকলেও তা ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে বেচাকেনা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।





