কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক উগ্রবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ‘দায়িত্বশীল সমাধানের’ আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কাশ্মীরের ঘটনার পর যুক্তরাষ্ট্র একাধিক স্তরে ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছে। এই সময় তারা উভয় পক্ষকে উত্তেজনা প্রশমিত করে দায়িত্বশীল আচরণের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভারতের প্রতি সমর্থন জানিয়ে হামলার নিন্দা করলেও, পাকিস্তান সম্পর্কে সরাসরি কোনো সমালোচনা করেনি।

\r\n\r\n\r\n\r\n

রয়টার্স আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য ভারত বর্তমানে এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের ভূরাজনৈতিক গুরুত্ব কমে এসেছে।