ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে নিজের এলাকায় গণসংযোগের সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “১৬ বছরের বিরতির পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। আশা করি, মানুষ নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে।”
তিনি আরও উল্লেখ করেন, “নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হওয়ার জন্য আমাদের কর্মীরা প্রতিটি কেন্দ্রে উপস্থিত থেকে পাহারা দেবেন।”
সমর্থকদের ওপর চলমান মামলার হুমকির প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, “সমর্থকরা ১২ ফেব্রুয়ারি তাদের ভোটের মাধ্যমে নিজের রায় দেবেন।”





