ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় রোববার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী জনসমাবেশে বক্তব্য দেন।

\r\n

তিনি বলেন, “নির্বাচন বানচাল ও ভন্ডুল করার চেষ্টা কিছু লোক সবসময় করে। কিন্তু এবার কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না। দেশের মানুষ জেগে উঠেছে, আমরা ভোট দেবই, তা কেউ থামাতে পারবে না।”

\r\n

মির্জা ফখরুল নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক করে বলেন, ভোটের দিন সবাই ভোটকেন্দ্র পাহারা দেবেন যেন কেউ গণ্ডগোল করতে না পারে। হিন্দু-মুসলমান সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে—এটি নিশ্চিত করার দায়িত্ব প্রত্যেকের।

\r\n

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে মাঠে দাঁড়াবেন।

\r\n

পথসভায় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ ও নিজ হাতে পালন করা মুরগির কিছু ডিম মির্জা ফখরুলের হাতে তুলে দেন। এ ঘটনায় ফখরুল আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত হন, যা উপস্থিত জনতাকেও আবেগের সঞ্চার করে।