জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বজুড়ে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করা হচ্ছে এবং শক্তি প্রয়োগের নিয়মাবলি লঙ্ঘন করা হচ্ছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কোনো সামরিক সমাধান নেই। শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে সদিচ্ছা নিয়ে আলোচনায় ফিরতে হবে এবং বিদ্যমান যেকোনো যুদ্ধবিরতি বজায় রাখতে হবে।

সূত্র: আল জাজিরা