আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


সোমবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নাম প্রকাশ করেন।


নির্বাচনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তিনি যশোর-৬ কেশবপুর আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন। বর্তমানে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।


সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনের জন্য প্রায় ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে। এছাড়া যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করা হবে, সেগুলো বিএনপি সমন্বয় করবে।”