ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলায় শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর ও লিডার আবু সায়িদ জানিয়েছেন, “বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত টিম রওনা করি এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।”
আগুনের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ায় স্বজনরা রোগীদের নিয়ে তাড়াহুড়া করে হাসপাতাল থেকে নেমে যান। তবে, এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।





