রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে লাগা আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার দুপুর ২টা ৩৭ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর মধ্যে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট যৌথভাবে বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, আগুন কীভাবে লেগেছে এবং এতে মোট কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানানো হবে।






