কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌর শহরস্থ কাজীপাড়ায় কুষ্টিয়া - রাজবাড়ী মহাসড়কের টোল আদায়ের প্রতিবাদ করায় যুব নেতা সাইফুল ইসলাম শোভনের ( ২৫ ) উপর হামলার ঘটনা ঘটেছে। 

স্হানীয় সূত্রে জানা যায়, ১৬ ই জুলাই বুধবার বিকালে পৌর শহরস্থ  কাজীপাড়ায় কুৃষ্টিয়া- রাজবাড়ী মহাসড়কে বিভিন্ন যানবাহন থেকে টোল আদায়ের প্রতিবাদ করলে কুমারখালী পৌর শহরের ২ নং ওয়ার্ডের যুব জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শোভনের উপর হামলা হয়। 

হামলায় শিকার সাইফুল ইসলাম শোভন গুরুতর আহত হলে  স্হানীয় লোকজন তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদের উপরও হামলার ঘটনা ঘটে। এসময় টোল আদায়কারী স্থানীয় বাসিন্দা রাকিব হোসেনও ( ৩৫ ) আহত হন। 

প্রতিবেদন লেখা পর্যন্ত, টোল আদায়কারী রাকিব হোসেন কুষ্টিয়া সদর হাসপাতালে, প্রতিবাদকারী জামায়াতের যুবনেতা সাইফুল ইসলাম শোভন কুমারখালী সদর হাসপাতালে ভর্তি হলেও কোন পক্ষই থানা পুলিশের দারস্থ হননি। 

তবে উভয় পক্ষ পূনরায় সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় পৌর শহরস্থ কাজীপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । এই বিষয়ে পৌর জামায়াতে আমীর অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি বলেছেন, কাজীপাড়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা চলে আসছে তার সাথে যোগ হয়েছে টোল আদায়ের নামে চাঁদাবাজি।

 এলাকায় এমন নাজুক অবস্থার প্রতিবাদ যেই করুক না কেন তার উপরই হামলা হয়। ৫ ই আগষ্টের পর এই মাদক কারবারি আর চাঁদাবাজরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। এই অপকর্মের প্রতিবাদ করায় সাইফুল ইসলাম শোভনের উপর পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। 

এই বিষয়ে শোভনের ভাই এনামুল  বলেন, শোভনের উপর হামলাটা পরিকল্পিত ভাবে হয়েছে। হামলাকারীরা হামলা করে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা করেছে। কিন্তু এই এলাকার মানুষ  মাদক কারবারি আর চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ঘটনার সুষ্ঠু বিচার না হলে, গণ প্রতিরোধ গড়ে তোলা হবে। 

হামলার ঘটনায় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ মিডিয়াকে জানিয়েছেন, ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবো।  

উল্লেখ্য যে, পৌর শহরস্থ কাজীপাড়া নামক জায়গায় দীর্ঘদিন ধরে চলে আসা মাদক ব্যাবসা ও টোল আদায়ের নামে সব ধরনের যানবাহন থেকে চাঁদা আদায়ের বিরুদ্ধে স্হানীয় লোকজন। তারা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছে এবং  দিনদিন বিক্ষুব্ধ হয়ে উঠছে। তাদের আশা বর্তমান ইন্টিরিম গভমেন্টের প্রশাসন নিরপেক্ষ,  অতিদ্রুত মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেবে।

আহত শোভন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেনের বড় ছেলে মহাসড়কে টোল আদায়কারী রাকিক পৌর জিয়া মঞ্চের আহবায়ক। তবে এই রাকিবের সাথে রাকিবুল ইসলাম প্রান্তের নিবিড় সম্পর্ক রয়েছে।  মহাসড়কে টোল আদায়ের পাশাপাশি এর সাথে মিলে মাদক ব্যবসা করছে বলেও অভিযোগ রয়েছে। তবে এই রাকিবের নামে একাধিক মাদকের মামলা রয়েছে। 

জানাযায়, চলতি বছরেই রাকিবুল ইসলাম প্রান্ত ওরফে রাকিব পুলিশের হাতে গ্রেফতার হয়।যাহার মামলা নম্বর কুমারখালি জি আর ১০৩/২০২৫।