মাগুরা প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট। রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে মাগুরা নোমানি ময়দান থেকে এ কর্মসূচি শুরু হয়।


মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াতের আমীর এম বি বাকের, নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইদ আহমেদ বাচ্চু, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহিম বিশ্বাস এবং এনপিপির সাধারণ সম্পাদক সাইদ আহমেদ। এ সময় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে সরকার ক্ষমতায় আসার সুযোগ পেলেও বর্তমানে সেই আন্দোলনের মূল চেতনাকে উপেক্ষা করা হচ্ছে। তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে এর খেসারত সরকারকে দিতে হবে।” একই সঙ্গে তারা দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের চৌরঙ্গী মোড় থেকে শুরু  হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড় এসে মিছিল শেষ হয়।