সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার জানায়, কিডনি জটিলতায় ভুগে তিনি গত ১৩ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রাতেই ধানমন্ডির নিজ বাসার সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।





