ঢাকা, ১৩ নভেম্বর – রাজধানীর মিরপুর-১৪ এলাকা থেকে পুলিশ দুটি ককটেলসহ একজনকে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে গ্রেফতার ব্যক্তির নাম-পরিচয় জানানো হয়নি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে মিরপুর-১৪ থেকে এই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি দেশের জনজীবনে তেমন প্রভাব ফেলতে পারেনি। রাজধানীতে সড়ক চলাচল স্বাভাবিক রয়েছে, তবে দূরপাল্লার যাত্রী সংখ্যা কিছুটা কমেছে।





