ঢাকার মিরপুর-২ এর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট, পাশাপাশি আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।


\r\n

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। কারখানার নিচতলায় থাকা একটি রাসায়নিক গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে অভিযান চলছে।


\r\n

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।