প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িবহরে হামলার ঘটনায় রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুজ্জোহা সিকদার, সাধারণ সম্পাদক মো. ইউনুস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ মোট ২৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন আওয়ামী লীগ কর্মী মো. সরওয়ার, নাজিমুদ্দিন, রাসেল, মহসীন, জাহেদ, আলমগীর, নঈমুল ইসলাম, পাভেল বড়ুয়া, মো. জাহেদ, ইকবাল হোসেন, নাহিম, এনামুল হক, রাসেল, সাইফুল, মাহাবুব, আনোয়ার, নেসার উল্লাহ, বেলাল, মুজাহিদ, বাপ্পা ও মো. হারুন।

মামলার বাদী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক জানান, পুলিশ ২৬ জন আসামিকে শনাক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। আগামী ধার্য তারিখে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে।

উল্লেখ্য, রাঙামাটিতে পাহাড়ধসে ১১৫ জনের প্রাণহানির পর ঘটনাস্থল পরিদর্শনে ২০১৭ সালের ১৮ জুন বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চট্টগ্রামের রাঙ্গুনিয়া হয়ে কাপ্তাই সড়ক দিয়ে রাঙামাটির উদ্দেশে রওনা দেয়। পথে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় রড ও ধারালো অস্ত্র নিয়ে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়।
এই হামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ একাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ২১ জুন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।