চট্টগ্রাম-২ আসনের ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় হাদিস গ্রন্থ সহিহ বুখারি শরিফের সমাপনী অনুষ্ঠানে হেফাজত আমির বলেন, “সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম। এটি কোনোভাবেই জায়েজ নয়।”
তিনি আরও বলেন, “মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদি। আমার কাছে এটা নির্বাচন নয়, বরং জামায়াতের বিরুদ্ধে জিহাদ। আমাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে, তারা দ্বিনের সঠিক ব্যাখ্যা দেয় না। তাই এই বাতিল শক্তির উত্থান ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরসহ শীর্ষ আলেম ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





