রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে পড়ায় সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে ঘটনাটি জানানো হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল।
তিনি জানান, কারওয়ান বাজার অংশে একটি গ্যাস বেলুন উড়ে এসে মেট্রোরেলের উচ্চ ভোল্টেজ বৈদ্যুতিক লাইনে আটকে যায়। যেহেতু এটি হাইভোল্টেজ লাইন, তাই ঝুঁকি এড়াতে দ্রুত অপসারণ করা সম্ভব হচ্ছে না।
\r\n\r\n\r\n
এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে ওই অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বেলুনটি সরিয়ে নেওয়ার কাজ চলছে এবং তা সম্পন্ন হলে আবারও স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে।





