মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেয়ার দাবিতে শনিবার রাতে গাংনীতে বিক্ষোভ দেখানো হয়েছে।
\r\nসোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করলে আমজাদ হোসেনের সমর্থকরা খুশি হন। কিন্তু মনোনয়নবঞ্চিত জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা মেহেরপুর-কুষ্টিয়া সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ মিছিলে বিএনপি, ছাত্রদল, যুবদল ও মহিলাদলের নেতাকর্মীরা অংশ নেন এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
\r\nগাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল জানান, “ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে যতক্ষণ পর্যন্ত জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়া হবে না, ততক্ষণ আন্দোলন চলবে।”
\r\nসোমবার বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর আগে দুপুরে জরুরি বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করা হয়।
\r\nআগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।





