খ্যাতনামা সংগীতশিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

\r\n

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সাংস্কৃতিক জগতের কিংবদন্তি মোস্তফা জামান আব্বাসী দুনিয়ার সফর শেষ করে অনন্ত জীবনের পথে যাত্রা শুরু করেছেন। তিনি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে একটি সোনালি অধ্যায় রচনা করে গেছেন।”

\r\n

জামায়াত আমির আরও বলেন, “মহান রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন, জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন এবং তার পরিবার, সহকর্মী ও গুণগ্রাহীদের ধৈর্য ধারণের শক্তি দিন। আমিন।”

\r\n

শনিবার ভোরে রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য শিল্পী। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে শিল্পীসমাজ, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন তাকে।

\r\n

ভাওয়াইয়া গানের রাজপুত্র খ্যাত মোস্তফা জামান আব্বাসী শুধু একজন সংগীতশিল্পীই নন, তিনি ছিলেন লোকসংগীত গবেষক ও লেখক হিসেবেও সমানভাবে খ্যাতিমান। বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগীত পরিবারে জন্মগ্রহণকারী এই কিংবদন্তি শিল্পীর অবদান দীর্ঘদিন স্মরণীয় থাকবে।