রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘চাঁন গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড মানিক (২১) ও তার সহযোগী রাজিব (২০)-কে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।


\r\n

বুধবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর কাটাসুরের রহিম ব্যাপারী ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


\r\n

অভিযানে নেতৃত্বদানকারী রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, দীর্ঘদিন ধরে চাঁন গ্রুপের সদস্যরা রায়েরবাজার এলাকায় ছিনতাই ও কুপিয়ে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ভীতি তৈরি হয়েছিল।


\r\n

তিনি আরও জানান, আজ বিকেলে পরিচালিত অভিযানে ৮ মামলার পলাতক আসামি ও চাঁন গ্রুপের সেকেন্ড ইন কমান্ড মানিক এবং ২ মামলার পলাতক আসামি রাজিবকে দুইটি চাপাতিসহ হাতেনাতে ধরা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।