মোহাম্মদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে “রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার ফুডপ্যাক উপহার প্রদান” অনুষ্ঠান।


পরিষদের সভাপতি মোঃ সোলায়মান কবির মাসুম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল্লাহ ভুঁইয়া-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা আমির অধ্যাপক শহিদুল ইসলাম এবং মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মহিউদ্দিন মুন্সী।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন সরকার, পরিষদের সহসভাপতি ও মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জামাল হোসেন, মাওলানা আব্দুল মান্নান, অর্থ সম্পাদক মোঃ আলী আশ্রাফ, মাওলানা কামাল উদ্দিন মুন্সী, মাওলানা আব্দুল কাদের এবং মাওলানা খোরশেদ আলম।


বক্তারা পবিত্র রমাদানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও সমাজে সহমর্মিতা বৃদ্ধির আহ্বান জানান। আলোচনা শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ফুডপ্যাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।