ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে।
মনোনয়নপত্রের হলফনামা অনুযায়ী, হাসনাত আবদুল্লাহর স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা। এছাড়া তার নামে ব্যাংকে ২৬ লাখ টাকার স্বর্ণ রয়েছে। তিনি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার বার্ষিক আয় দেখিয়েছেন। তবে তার নামে কোনো কৃষি জমি নেই।
হলফনামায় আরও উল্লেখ আছে, তার কাছে ১ লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। কোনো মামলা বা অভিযোগ তার নামে নেই।
ব্যবসা সংক্রান্ত তথ্য অনুযায়ী, তার প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রয়েছে। পিতা-মাতা, স্ত্রী ও সন্তানের নামে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণ নেই। পেশা বিবরণীতে তিনি ব্যবসা করছেন বলে উল্লেখ করেছেন, এবং তার স্ত্রী গৃহিণী।





