মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এই সংকটে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে জড়ালে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান-সমর্থিত ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ।
\r\nতিনি আরও বলেন,পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি, দক্ষিণে লোহিত সাগরের প্রবেশপথ বাব-আল-মানদেব প্রণালি, এবং তীরবর্তী তেলবন্দরগুলো ।
\r\nএই সব কৌশলগত এলাকা বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি, আকাশপথেও মার্কিন যুদ্ধবিমানের জন্য রয়েছে 'অপ্রত্যাশিত চমক', এমন হুঁশিয়ারি দেন তিনি।
\r\nপ্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারিতে কাতায়েব হিজবুল্লাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার অভিযোগ উঠে। ওই হামলায় জর্দান-সিরিয়া সীমান্তবর্তী মার্কিন সামরিক চৌকি 'টাওয়ার ২২'-এ তিনজন মার্কিন সেনা নিহত ও ৩০ জনের বেশি আহত হয়।
\r\nপরবর্তীতে ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামের একটি জোটভুক্ত কয়েকটি ইরানপন্থী মিলিশিয়া দাবি করে, তারা ওই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে, যার মধ্যে আল-রুকবান শরণার্থীশিবিরও রয়েছে, যা টাওয়ার ২২-এর নিকটবর্তী। সূত্র: সিএনএন





