ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি “সম্পূর্ণ অবিশ্বাস” নিয়েই আসন্ন আলোচনায় অংশ নিচ্ছে তেহরান। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ।

আরাগচি বলেন, ইরান তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের অতীত আচরণকে “প্রতিশ্রুতি ভঙ্গ” এবং “কূটনৈতিক বিশ্বাসঘাতকতা” হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আলোচনার আগে ওয়াশিংটনের প্রতি আস্থা না থাকলেও কূটনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার থেকে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে শুরুতেই ইরানের কঠোর অবস্থান আলোচনার ফলাফল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা