ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক জয়ের পর অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপির সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে তারা।


\r\n

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বার্তায় এ অভিনন্দন জানায়। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও উল্লেখ করা হয়।

\r\n

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান।