রংপুরের মিঠাপুকুরে\r\nজামায়াতে ইসলামীতে যোগ দিলেন ৩০ জন হিন্দু ধর্মাবলম্বী। শুক্রবার বিকেলে উপজেলার ১৫\r\nনং বড় হযরতপুর ইউনিয়ন ভোটার সমাবেশে তাদের বরণ করে নেন রংপুর-৫ আসনে জামায়াতে ইসলামীর\r\nসংসদ সদস্য প্রার্থী ও রংপুর জেলা আমীর গোলাম রব্বানী।

\r\n\r\n

এসময় গোলাম\r\nরব্বানী বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে। বন্টন\r\nনীতিতে ইনসাফ ফিরিয়ে এনে মিঠাপুকুরে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন\r\nতিনি।

\r\n\r\n

তিনি বলেন,\r\nগেল ১৭ বছর মিঠাপুরের মানুষের ওপর জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে রংপুর-৫ আসনটি\r\nনিজেদের কুক্ষিগত করে রেখেছিল। সাধারণ মানুষের ভোটের কোনো মূল্য ছিল না। আসন্ন ত্রয়োদশ\r\nজাতীয় নির্বাচনে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে।

\r\n\r\n

নিজেদের পছন্দের\r\nপ্রার্থী জয়ী হলে সব দাবীদাওয়া পুরণ হবে বলেও জানান গোলাম রব্বানী।

\r\n\r\n

এসময় জামায়াতে\r\nইসলামীতে যোগ দেওয়া হিন্দু নেতারা বলেন, ‘এতদিন নানাভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে\r\nসংখ্যালঘুদের ব্যবহার করে এসেছে, কিন্তু তাদের ভাগ্যের কোনো উন্নতি তারা করেনি। সংখ্যালঘুরার\r\nআর কারো সার্থে ব্যবহার হবে না। সৎ যোগ্য প্রার্থী হিসেব গোলাম রব্বানি স্যারকেই আমরা\r\nভোট দিব।’

\r\n\r\n

১৫ নং বড় হযরতপুর\r\nইউনিয়ন আমীর ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা সেক্রেটারি\r\nমাওলানা এনামুল হক। উপজেলা আমীর আসাদুজ্জামান শিমুলসহ আরও অনেকেই।