Mirror News 24
H1
AD
সর্বশেষ
অর্থনীতি
ক্যাম্পাস
খেলাধুলা
জাতীয়
তথ্য প্রযুক্তি
ধর্ম
বিনোদন
বিশ্ব
মতামত
রাজনীতি
সারা দেশ
স্বাস্থ্য
অনান্যইসলাম
অনন্যআওয়ামীলীগএনসিপিজামায়াতবিএনপি
সংবাদ শিরোনাম :
Mirror News 24 - নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য উৎস।
সারা দেশের সব খবর সবার আগে পৌঁছে দিচ্ছে মিরর নিউজ।
বিশ্বের সব ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।
Mirror News 24 - নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য উৎস।
সারা দেশের সব খবর সবার আগে পৌঁছে দিচ্ছে মিরর নিউজ।
বিশ্বের সব ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।
Mirror News 24 - নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য উৎস।
সারা দেশের সব খবর সবার আগে পৌঁছে দিচ্ছে মিরর নিউজ।
বিশ্বের সব ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।
Mirror News 24 - নির্ভরযোগ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় আমরা বদ্ধপরিকর।
বাংলাদেশের রাজনীতি ও সমসাময়িক খবরের নির্ভরযোগ্য উৎস।
সারা দেশের সব খবর সবার আগে পৌঁছে দিচ্ছে মিরর নিউজ।
বিশ্বের সব ব্রেকিং নিউজ জানতে আমাদের সাথেই থাকুন।
Mirror News 24
সর্বশেষ
অর্থনীতি
ক্যাম্পাস
খেলাধুলা
জাতীয়
তথ্য প্রযুক্তি
ধর্ম
বিনোদন
বিশ্ব
মতামত
রাজনীতি
সারা দেশ
স্বাস্থ্য
01875596961
info@mirrornews.net

সংবাদ লোড হচ্ছে...

Mirror News 24
H1
AD

অনুসরণ করুন:

অনন্যঅনান্যঅর্থনীতিআওয়ামীলীগইসলামএনসিপিক্যাম্পাসখেলাধুলাজাতীয়জামায়াততথ্য প্রযুক্তিধর্ম

সম্পাদকমণ্ডলী

সম্পাদক ও প্রকাশকসম্পাদক ও প্রকাশক
নির্বাহী সম্পাদকমিরর নিউজ নির্বাহী সম্পাদক
বার্তা সম্পাদকমিরর নিউজ বার্তা সম্পাদক

অফিস

অফিস : বাংলামোটর , ঢাকা

ইমেইল : info@mirrornews.net

মোবাইল : 01875596961

আমাদের সম্পর্কে•ফটো গ্যালারি•ভিডিও গ্যালারি•নীতি ও শর্ত•বিজ্ঞাপন•যোগাযোগ
© 2026 সকল কিছুর স্বত্বাধিকার: Mirror News 24
সকল কারিগরি সহযোগিতায়Mirror News Network
প্রচ্ছদ/ক্যাম্পাস/রবীন্দ্র বিশ্বদ্যালয়:স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতুর মহাসড়কে শিক্ষার্থীদের ‘ব্লকেড’
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: ক্যাম্পাস
তারিখ: ১৪ আগস্ট, ২০২৫
লেখক: মিরর নিউজ ডেস্ক
Mirror News 24বাংলাদেশের প্রতিচ্ছবি

রবীন্দ্র বিশ্বদ্যালয়:স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতুর মহাসড়কে শিক্ষার্থীদের ‘ব্লকেড’

মিরর নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫
পড়ার সময়: 3 মিনিট
রবীন্দ্র বিশ্বদ্যালয়:স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতুর মহাসড়কে শিক্ষার্থীদের ‘ব্লকেড’
mirrornews24.com
info@mirrornews24.com
প্রকাশক: মিরর নিউজ নেটওয়ার্ক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবার যমুনা সেতুর মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় ঘণ্টাব্যাপী এ অবরোধে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন যমুনা সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান।

এ সময় সেতুর দুই পাড়ে শত শত যানবাহন আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার বলেন, “গতকাল (বুধবার) আমরা উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছিলাম। সেখান থেকে আজ (বৃহস্পতিবার) রেলপথ ও মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেওয়া হয়েছিল।

“কিন্ত রেলের সিডিউল বিপর্যয় ঘটার আশংকায় রেলপথ বাদ দিয়ে শুধু মহাসড়ক অবরোধ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

সমাজ বিজ্ঞান বিভাগের সৃষ্টি ব্যানার্জি বলেন, “স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আমরা ২৬ জুলাই থেকে লাগাতার আন্দোলন করছি। কিন্তু সরকারের কোনো পক্ষ এ বিষয়ে কর্ণপাত করছে না। বাধ্য হয়ে আমরা মহাসড়ক অবরোধ করেছি।

তিনি আরও বলেন, “আগামী ১৭ অগাস্ট একনেক সভা অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি সরকার ওই সভায় আমাদের দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের ডিপিপির (প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা) অনুমোদন দেবে।”

ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ১১টা ৫০ মিনিটে এসে মহাসড়কে বসে পড়েন। তারা উভয় লেনই বন্ধ করে দেওয়ায় মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।

“এ অবস্থায় উভয় লেনে শত শত যানবাহন আটকা পড়েছিল। যাত্রী ও যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছিল। ঘণ্টাখানেক পরে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যাওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।”


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত সিরাজগঞ্জের শাহজাদপুরে তারই রেখে যাওয়া ২২৫ একর জায়গা বরাদ্দ করে প্রায় ৯ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।

বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা নামে পাঁচটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ২০০। ৩৪ জন শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী রয়েছে প্রতিষ্ঠানে।

কিন্তু প্রতিষ্ঠার এতো দিনেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি।

শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজসহ ভাড়া করা দুটি বাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এতে শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সব সুবিধা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব ক্যাম্পাস নির্মাণে প্রকল্প জমা দিলেও তা অনুমোদন হয়নি। সর্বশেষ নিষ্কন্টক ১০০ একর জমিতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস নির্মাণে জমা দেওয়া হয়েছে ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর যা একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে দীর্ঘদিন ধরে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত ডিপিপি অনুমোদনের অপেক্ষায় ছিল। কিন্তু সম্প্রতি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এলাকা পরিদর্শন শেষে পরিবেশের দোহাই দিয়ে ডিপিপির বিরোধিতা করেছেন। যে কারণে একনেকে ডিপিপি উপস্থাপন ও পাস হচ্ছে না।

তাই ডিপিপি অনুমোদনের দাবিতে ২৬ জুলাই থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে লাগাতার আন্দোলন চলছে। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর পাশাপাশি বিভিন্ন সংগঠনও একাত্মতা প্রকাশ করেছেন।

এই খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

আরও দেখুন →
লামায় নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি

ক্যাম্পাস / লামায় নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি

জাবি ও চীনের হুবেই ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

ক্যাম্পাস / জাবি ও চীনের হুবেই ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

ইবিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব

ক্যাম্পাস / ইবিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব

জনপ্রিয় সংবাদ

1

শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

2

কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

3

যশোর সীমান্ত দিয়ে আসছিল অস্ত্র-বিস্ফোরক: ঢাকায় গ্রেপ্তার ডাকাত চক্রের ৫

4

চট্টগ্রামে সাপের কামড়ে চট্টগ্রামে

5

মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে চীনের চার দফা প্রস্তাব, সমর্থনে ইরান

6

বিরোধী আসনে তৃণমূল, নতুন লড়াইয়ের প্রস্তুতিতে মমতা

Mirror News 24

খবর পান সবার আগে

আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

* আমরা আপনার ইমেইল গোপনীয়তা রক্ষা করি।

fgdsg
AD
fgdsg
AD
fgdsg
AD
fgdsg
AD
chdck
AD