রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আকস্মিক ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।


\r\n

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।


\r\n

তিনি জানান, রাজধানীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মিছিলকারীদের গ্রেফতার করা হয়েছে।