রাজধানীর কারওয়ানবাজার সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত মুসাব্বীর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কাজী নজরুল অ্যাভিনিউয়ে স্টার হোটেলের কাছে তাকে গুলি করে দুর্বত্তরা।জানা গেছে, মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫টি গুলি করেছে। তার পেটে গুলি লেগেছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (তেজগাঁও জোন) ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ মুসাব্বীরকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।
অপর গুলিবিদ্ধ সুফিয়ান ব্যাপারী মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।