নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মোঃ মোবাশ্বের আলীকে প্রার্থী ঘোষণা করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মার্চ ২০২৬) বিকাল ৪:৩০ মিনিটে রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গনকপাড়ায় এনসিপির প্রধান কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে মেয়র পদপ্রার্থী মোবাশ্বের আলী বলেন : আমাকে প্রাথমিকভাবে মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি রাজশাহীবাসীর সকলের জন্য কাজ করতে চাই। পরিবেশ ও মানুষের মধ্যে যে সম্পর্ক, সেটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে চাই।
তিনি আরও বলেন, নগরীর বিভিন্ন সমস্যার সমাধানে তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান এবং সেই সুযোগ জনগণই তাকে করে দিয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনাদের সহযোগিতায় আমি এই দায়িত্ব সফলভাবে পালন করতে পারব।
এ সময় তিনি রাজনৈতিক বিভেদ ভুলে বিরোধী দলের নেতাকর্মীদেরও একসাথে কাজ করার আহ্বান জানান।
র্যালি ও সমাবেশে দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।





