রাজশাহীতে\r\nমেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা ও\r\nমারধরে এক ব্যক্তি নিহত\r\nহয়েছেন। গত বুধবার\r\nরাতে নগরের তালাইমারী শহীদ\r\nমিনার এলাকায় তাঁর ওপর\r\nহামলা হয়। মেয়েটি\r\nএবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বাবার লাশ\r\nরেখে আজ বৃহস্পতিবার সকালে\r\nসে পরীক্ষার কেন্দ্রে যায়।
নিহত আকরাম আলী নগরের তালাইমারী শহীদ\r\nমিনার এলাকার মৃত আজদার\r\nআলীর ছেলে। তিনি\r\nপেশায় বাসচালক এবং রাজশাহী জেলা\r\nমোটরশ্রমিক ইউনিয়নের সদস্য। ওই\r\nঘটনায় আজ বৃহস্পতিবার নগরের\r\nবোয়ালিয়া মডেল থানায় তাঁর\r\nছেলে হাসান ইমাম হত্যা\r\nমামলা করেছেন। এতে\r\nসাতজনের নাম উল্লেখ করে\r\nঅজ্ঞাতনামা আরও চার–পাঁচজনকে\r\nআসামি করা হয়েছে।
ঘটনাটি\r\nদেশব্যাপী প্রিন্ট, ইলেক্টনিক ও সোশ্যাল মিডিয়ায়\r\nব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এলাকাবাসী আসামীদেরকে\r\n২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারে\r\nও বিচারের জন্য লাশ নিয়ে\r\nরাজশাহী মহানগরের তালাইমারি শহিদ মিনার এলাকায়\r\nমানববন্ধন করে। চাঞ্চল্যকর\r\nএ ঘটনায় ভিকটিমের ছেলে\r\nবাদী হয়ে আরএমপি এর\r\nবোয়ালিয়া মডেল থানায় ৭\r\nজনকে এজাহার নামীয় ও\r\n৩-৪ জনকে অজ্ঞাতনামা\r\nআসামী করে একটি হত্যা\r\nমামলা দায়ের করেন, উল্লেখিত\r\nমামলার প্রেক্ষিতে আসামীদের' কে গ্রেফতারের অভিযানে\r\nনামে র্যাব।
মামলার এজাহার সুত্রে\r\nজানা যায়, ভিকটিম মৃত\r\nআকরাম হোসেন পিতা-\r\nমৃতঃ আজদার আলী শাহ,\r\nতালাইমারি শহিদ মিনার, থানা-বোয়ালিয়া রাজশাহী মহানগর পেশায় একজন\r\nবাস ড্রাইভার। আসামী নান্টু তাহার\r\nপ্রতিবেশি। ভিকটিমের পরিবারের\r\nসাথে নান্টুর পূর্ব থেকেই শত্রুতা\r\nছিল। ভিকটিমের মেয়ে\r\nএসএসসি পরীক্ষার্থী। ঘটনার দিন\r\nসময় বিকাল ০৪.৩০\r\nঘটিকায় ভিকটিমের মেয়ে প্রাইভেট পড়া\r\nশেষ করে রাজশাহী মহানগরীর\r\nবোয়ালিয়া থানাধীন তালাইমারি শহিদ মিনার এলাকায়\r\nঅটোরিকশা থেকে নেমে বাসায়\r\nযাওয়ার পথে আসামী নান্টু\r\nও তার সহযোগীরা তাকে\r\nগালিগালাজ করে উত্তক্ত করে।
ভিকটিমের মেয়ে তাদেরকে কিছু\r\nনা বলে তার বাসায়\r\nগিয়ে বাবা আকরাম হোসেনকে\r\nগালিগালাজের কথা জানায়।\r\nতার বাবা নান্টুর বাবাকে\r\nনান্টুর উত্তক্ত করার বিষয়ে জানায়। এতে নান্টু\r\nআরও ক্ষীপ্ত হন। এরই\r\nধারাবাহিকতায় গত-১৬ তারিখ\r\nরাত্রী আনুমানিক ১০:০৫ ঘটিকায়\r\nরাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারি শহিদ মিনার সাকিনস্থ\r\nজনৈক মনি এর বসত\r\nবাড়ীর সামনে রাস্তার উপর\r\nদিয়ে মামলার বাদী মোঃ\r\nইমাম হোসেন অনন্ত , পিতা-\r\nমৃত আকরাম হোসেন, রাজশাহী\r\nমহানগর নিজের বাড়ি দিকে\r\nযাওয়ার সময় আসামী নান্টু\r\nও তার সহযোগী ৯-১০ জন মিলে\r\nলোহার রড, বাশের লাঠি,\r\nকাঠের লাকরি, ইটের আধলা\r\nনিয়ে হত্যার উদ্দেশ্য আক্রমন\r\nকরে এলোপাথারী মারধর করতে শুরু\r\nকরে।
ইমাম হোসেন প্রাণ বাচাঁনোর\r\nতাগিদে চিৎকার করলে তার\r\nবাবা ভিকটিম আকরাম হোসেন ঘটনাস্থলে\r\nউপস্থিত হলে আসামীরা তাকেও\r\nমারধর করা শুরু করে। ঘটনার একপর্যায়ে\r\nভিকটিমের মাথায় ইট দিয়ে\r\nআঘাত করলে ভিকটিম গুরুতর\r\nরক্তাত্ত জখম প্রাপ্ত হন। পরবর্তীতে আশে\r\nপাশে থাকা লোকজন এগিয়ে\r\nআসলে আসামীরা উক্ত স্থান হতে\r\nপালিয়ে যায়। এলাকাবাসীর\r\nসহায়তায় ভিকটিম'কে অটোরিক্সা\r\nযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি\r\nবিভাগে নিয়ে গেলে কর্তৃব্যরত\r\nচিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রাত ১০.৪৫\r\nঘটিকায় ভিকটিমকে মৃত ঘোষনা করে।
এরই ধারাবাহিকতায় জনাব লে. কর্ণেল\r\nমোহাম্মদ মাসুদ পারভেজ নির্দেশনায়\r\nর্যাব-৫ একটি চৌকস\r\nআভিযানিক দল ১৮এপ্রিল\r\nগভির ঘটিকায় নওগাঁ সদর\r\nথানাধীন রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভিযান পরিচালনা\r\nকরে মামলার ১ নং\r\nএজাহার নামীয় আসামী প্রাথমিক\r\nজিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় ওই ঘটনার\r\nসাথে তাদের সম্পৃক্ততার কথা\r\nস্বীকার করেছে। গ্রেপ্তারকৃত\r\nআসামিদ্বয়কে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর\r\nপ্রক্রিয়াধীন রয়েছে
\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n





