রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। কমিটিতে মোবাশ্বের আলীকে আহ্বায়ক এবং আতিকুর রহমানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ১৭টি পদ এবং ৪৭ জন সদস্যের নামসহ নতুন কমিটি এনসিপির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়। কমিটি আগামী ছয় মাসের জন্য কার্যকর থাকবে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন, যুগ্ম-আহ্বায়ক হিসেবে সারোয়ারুল হক রবিন, হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম ও জেসমিন আরা পারভীন।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন মাহফুজুর রহমান জুয়েল। যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মসহফুজুর রহমান বাবু, ফাহাবীর চৌধুরী, সালাউদ্দিন বাপ্পী, মোফাসিরুল ইসলাম এবং উরসী মাহফিলা ফাতেহা।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক উদয়, সানেফ সামওয়ান ও আতিকুর রহমান। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আবির হাসনাত রুদ্র।