রাশিয়ার সীমানার আরও কাছাকাছি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হয়েছে— এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি নিউজম্যাক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, \"আমরা এখন রাশিয়ার আরও কাছাকাছি অবস্থানে রয়েছি। সবসময় প্রস্তুত থাকাই আমাদের লক্ষ্য। সেই কারণেই আমি ওই অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছি।\"
ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার ওপর চাপ সৃষ্টির বিষয়ে তিনি বলেন, রাশিয়া এখন পর্যন্ত পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম হলেও, যুক্তরাষ্ট্র নতুন করে আরও নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত রয়েছে। ট্রাম্পের ভাষায়, “পুতিন জানেন কীভাবে নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে হয়। তবুও আমরা প্রয়োজনে নতুন নিষেধাজ্ঞা আরোপ করব।”
ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে তিনি জানান, এর আগে তিনি ৫০ দিনের একটি সময়সীমা নির্ধারণ করেছিলেন, যা পরে কমিয়ে ১০ দিন করেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই সময়ের মধ্যে সমাধান না এলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে।”
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য এবং সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। এর আগে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক মন্তব্যকে ‘উসকানিমূলক’ বলে অভিহিত করে ট্রাম্প পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন





