নারায়ণগঞ্জের রূপগঞ্জে নীলিমা টেক্সটাইল মিলস লিমিটেড নামের একটি তোয়ালে কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঘোষবাড়ি এলাকায় এ আগুন লাগে। এতে প্রায় ২০ লাখ টাকার তোয়ালে ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়।
কারখানার মালিক রশিদ মিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন ড্রামভর্তি পানি এনে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ কারণে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার প্রয়োজন হয়নি।







