ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেললাইন অবরোধ ও অগ্নিসংযোগ করেছে দলের কিছু বিক্ষুব্ধ নেতাকর্মী। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল চারটার দিকে গফরগাঁওয়ের শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপির একাংশের নেতাকর্মীরা গফরগাঁও আসনে মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামানের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে রেললাইন অবরোধ ও অগ্নিসংযোগ করেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, রেললাইনে আগুন দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।





